logo
Advertisement

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,ঝিনাইদহ
কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার তিন নেতা। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার চাপরাইল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি তাজিম হোসেন (২৬), পৌর ছাত্রলীগের সহসভাপতি রিফাত মিয়া (২৫) ও ছাত্রলীগ নেতা রমজান আলী (৩৮)।

পুলিশ জানায়, ওই দিন ভোরে যশোর রোডের কালীগঞ্জ হক চিড়ামিল এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী জড়ো হয়ে মিছিল এবং স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে পুলিশ।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান জানান, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।