logo
Advertisement

ওয়াকিটকিসহ পুলিশ পরিচয়ে দুই প্রতারক আটক

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
ওয়াকিটকিসহ পুলিশ পরিচয়ে দুই প্রতারক আটক
ওয়াকিটকিসহ পুলিশ পরিচয়ে দুই প্রতারককে আটক করে পুলিশ। ছবি: সৌজন্য

দিনাজপুরের খানসামায় প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার সময় পুলিশ পরিচয়ে ওয়াকিটকিসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

Advertisement

রোববার (২৩ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশের মিডিয়া উইং।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার খানসামায় ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যান পাড়ায় সাইফুল ইসলামের বসতবাড়িতে যান পুলিশ পরিচয়ে দুজন। সে সময় তারা প্রতারণা করে অর্থ হাতানোর চেষ্টার সময় খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে।

আটককৃতরা হলেন— ঠাকুরগাঁও জেলা সদরের গোয়ালপাড়া পূর্ব শান্তিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৪৬) এবং একই এলাকার বাংরোট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৫)।

এসময় ওই দুজনের কাছে কালো-লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, ২টি কালো রঙের ওয়াকিটকি, ৫টি মোবাইল ফোন, প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকার একটি চেকের পাতা, ইসলামী ব্যাংকের দুটি এটিএম কার্ড, ১টি কালো রঙের স্কুলব্যাগ জব্দ করা হয়েছে।