logo

গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলারকে বদলি

গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলারকে বদলি

গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাশেমকে ঢাকা বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে বদলি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের সই করা এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্রুত বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি দিয়ে নতুন কর্মস্থল ঢাকা বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শকের কার্যালয় ২, কাশিমপুর কারা প্রাঙ্গণ কোনাবাড়ীতে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে কারা অধিদপ্তরকে অবহিত করতে হবে।

কারা অধিদপ্তর সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিতভাবেই এ ধরনের বদলি ও সংযুক্তির পদক্ষেপ নেওয়া হয়।

তবে এ বিষয়ে জানতে চাইলে খাদিজা কাশেম জানান, তাকে কেন ক্লোজ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।