শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক রাজিব

শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাতে জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে ও নির্বাচনের মাধ্যমে দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে এসএ টিভি ও দৈনিক যুগান্তরের শরীয়তপুর প্রতিনিধি কেএম রায়হান কবির সোহেল সভাপতি এবং ডিবিসি নিউজ ও দৈনিক আগামীর সময়ের শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপন, মাছরাঙা টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি কবিরুজ্জামান এবং দৈনিক যুগান্তরের ডামুড্যা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজী ও নিউজ২৪-এর শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গ্রীন টিভির শরীয়তপুর প্রতিনিধি নাজমুল হুদা শামীম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের শরীয়তপুর প্রতিনিধি নুরুজ্জামান শেখ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমার সময়ের প্রতিনিধি ফারুক আহমেদ। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মাই টিভির শরীয়তপুর প্রতিনিধি সজিব সিকদার।
উপদপ্তর সম্পাদক হয়েছেন ইব্রাহিম মোল্লা। ধর্ম ও সাহিত্যবিষয়ক সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি কাজী নাসির। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বিজয় টিভির রেদওয়ান বিন কবির এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন গণকণ্ঠের সোলাইমান রানা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাজী টিভির মানিক মোল্লা, আজকের পত্রিকার মো. বেলাল হোসেন, দেশকালের প্রতিনিধি মো. রকি, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জিয়াউল হক টিটু, দূরবীনের প্রতিনিধি আছিফুর রহমান এবং রূপসী বাংলা টেলিভিশনের প্রতিনিধি জাকির হোসেন।
নবগঠিত কমিটির নেতারা পেশাগত দায়িত্ব পালনে জেলার সব সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের স্বার্থরক্ষা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
