Advertisement

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল‎

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল‎
তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডিবি। ছবি: এশিয়া পোস্ট

‎পাবনায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল এবং নগদ টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

‎শুক্রবার (৩১ জুলাই) ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎গ্রেপ্তাররা হলেন গয়েশপুর ইউনিয়নের কাঁকড়কাটা গ্রামের মাহমুদুল হাসান নাছিম, দোগাছী ইউনিয়নের কবিরপুর গ্রামের সাকিব হোসেন এবং গয়েশপুর ইউনিয়নের কাঁকড়কাটা গ্রামের তারেক রহমান।

পুলিশ জানায়, গত ২৭ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার মনসুরাবাদ আবাসিক প্রকল্পের একটি ভাড়া বাসায় অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ভুক্তভোগীর মা ও শিশুসন্তানকে একটি কক্ষে আটকে রেখে একজন অভিযুক্ত ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় অপর দুইজন ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর মায়ের কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে পালিয়ে যায়।

‎এ ঘটনায় ভুক্তভোগী পাবনা সদর থানায় মামলা দায়ের করলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

‎পাবনা ডিবির ওসি রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাবনা সদর থানায় মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় :পাবনা