logo

ব্রাহ্মণবাড়িয়ায় গরুবোঝাই পিকআপে ট্রেনের ধাক্কা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় গরুবোঝাই পিকআপে ট্রেনের ধাক্কা
ট্রেনের ধাক্কায় উল্টে যায় পিকআপ ভ্যান। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গরুবোঝাই একটি পিকআপ ভ্যানে ধাক্কা দিয়েছে সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেন। এতে পিকআপে থাকা একটি গরু আহত হয়েছে।

বৃস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আজমপুর স্টেশন অতিক্রম করার পর সিঙ্গারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গারবিল এলাকায় পৌঁছালে একটি গরুবোঝাই পিকআপ রেললাইনের খুব কাছে চলে আসে। ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা একটি গরু গুরুতর আহত হয় এবং পিকআপটিও ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা লাইন থেকে ক্ষতিগ্রস্ত যান সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রেনের বড় কোনো ক্ষতি হয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করতে পারবে।