জয়পুরহাটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্র দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুই শিশু হলো মাঝিনা গ্রামের এনামুলের বড় ছেলে হোসেন আলী (১২) ও ছোট ছেলে রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্কুল থেকে ফিরে হোসেন ও রহমত বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে সহপাঠীরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে অচেতন অবস্থায় উদ্ধার করে
দ্রুত স্থানীয় পাচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।