logo

গণপিটুনিতে শামীম হত্যা, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

গণপিটুনিতে শামীম হত্যা, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি ফজলুল হক আমিনী। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে কালিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার ওসি এইচএম শাহীন এশিয়া পোস্টকে জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা ও দেবহাটা থানা এবং এসআরবি-৬ এর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মারা যান। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।

এদিকে, ভাই হত্যার অভিযোগে নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় মামলাটি করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় পারুলিয়ার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়। তবে মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে ৫ম ও ৬ষ্ঠ নং এজাহারনামীয় আসামিকে আটক করে পুলিশ।