খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২
এশিয়া পোস্ট নিউজ

খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন তনু সরকার (৩৩) ও ইব্রাহীম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি তেতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

