Advertisement

সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। ছবি: এশিয়া পোস্ট

ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি হয়। এতে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন।

Advertisement

মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, সাংবাদিক হিমেল চাকমা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি শাখার সভাপতি সমীর কান্তি দে, যুব ইউনিয়ন রাঙামাটি ইউনিটের সভাপতি মিল্টন বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে এভাবে তুলে নিয়ে আটক রাখা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর প্রত্যক্ষ আঘাত। সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, তবে দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ায় তা প্রকাশ করতে হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সাংবাদিককে আটকে রাখা বিচার বিভাগীয় নীতির পরিপন্থী।

বিষয় :