কনটেন্ট ক্রিয়েটর তালেব ভাইজানের ভাতিজার রহস্যজনক মৃত্যু

উত্তরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তালেব ভাইজানের ‘ভাতিজা’ হিসেবে পরিচিত সোহাগ ইসলাম ঢাকায় মারা গেছেন। তবে তার কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানতে পারেনি পরিবার।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তালেব ভাইজান।
পোস্টে তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাতিজা, আপনাদের ভাতিজা। ঢাকায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। কীভাবে কী হলো, কেউ জানে না।
এ বিষয়ে তালেব ভাইজান নামে পরিচিত আব্দুল মোতালেব এশিয়া পোস্টকে বলেন, তার পরিবার কিংবা ওই যুবকের পরিবারের কেউ এখনও মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।
তিনি আরও বলেন, সে স্টেডফাস্ট ঢাকায় চাকরি করত। রাতে সে গলায় ফাঁস দিয়েছিল বলে জানতে পেরেছি। সেখানকার কর্মীরাই তাকে হাসপাতালে নিয়ে যায়। এর বেশি কিছু এখনও জানি না।
বিস্তারিত আসছে...



