logo
Advertisement

কুমিল্লার নতুন সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লার নতুন সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম
ডা. মো. জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীরকে ওএসডি করার পর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. জহিরুল ইসলামকে কুমিল্লা জেলার সিভিল সার্জন হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লার সিভিল সার্জন হিসেবে পদায়নের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে আগামী ২৪ আগস্টের মধ্যে কুমিল্লা জেলার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. মো. জহিরুল ইসলাম নারায়নগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ার এলাকা বাসিন্দা। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ২০১৯ সালে চিকিৎসা কর্মকর্তা (এমও) হিসেবে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে যোগ দেন। পরবর্তীতে প্রায় দুই বছর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ডা. জহিরুল ইসলাম বলেন, আমি শিগগিরই কুমিল্লা সিভিল সার্জন অফিসে যোগদান করব এবং জেলার সব হাসপাতালের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। এই লক্ষ্য বাস্তবায়নে আমি কুমিল্লার গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।

বিষয় :