বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার ক্রীড়া সম্পাদক হলেন এশিয়া পোস্টের সোহাগ

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের কুমিল্লা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ।
শনিবার (২২ আগস্ট) সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল লতিফসহ নির্বাচন কমিশনের সদস্যরা।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ডেইলি নিউজের ইমামসীন রীমা, সহসভাপতি সিটিভি নিউজ ২৪-এর ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের শাহাজাদা এমরান এবং যুগ্ম সম্পাদক এখন টিভির খালেদ সাইফুল্লাহ।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর ও আরটিভির আবুল খায়ের, সহসাংগঠনিক সম্পাদক দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সৈয়দ আহমদ লালন এবং অর্থ সম্পাদক দৈনিক সংবাদের রেজাউল করিম রাসেল। দপ্তর সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির তানভীর দীপু, প্রকাশনা সম্পাদক এখন টিভির মাসুদ আলম এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রুবেল মজুমদার। এ ছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন দৈনিক কুমিল্লার জমিনের মজিবুর রহমান মুকুল, আপ্যায়ন সম্পাদক সাপ্তাহিক মেঘনাতীর আসিফ মামা এবং সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কুমিল্লার জমিনের শামসুল আলম রাজন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যমুনা টিভির রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের পত্রিকার দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক সমকালের ফটোসাংবাদিক এন কে রিপন, দৈনিক কুমিল্লার জমিনের জাহিদ হাসান নাইম এবং কুমিল্লার জমিন অনলাইনের হৃদয় হাসান।
নবনির্বাচিত কমিটি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার কার্যক্রম পরিচালনা করবে।


