logo
Advertisement

সিলেট থেকে মানবাধিকার কর্মী নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ,সিলেট
সিলেট থেকে মানবাধিকার কর্মী নিখোঁজ
নিখোঁজ মিনহাজ সামাদ চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট

সিলেট নগরের উপশহর এলাকা থেকে মিনহাজ সামাদ চৌধুরী (৫১) নামে এক মানবাধিকার সংগঠনের এক কর্মী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় রোববার (৩০ আগস্ট) রাতে থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

Advertisement

নিখোঁজ মিনহাজ সামাদ চৌধুরী শাহজালাল উপশহরের বি-ব্লকে থাকতেন। তার বাবা নাম এ এস সামাদ চৌধুরী। পেশাগতভাবে তিনি ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার সংস্থায় নিয়োজিত ছিলেন। পাশাপাশি নিজের ব্যবসাও দেখাশোনা করেন।

পরিবারের বর্ণনা অনুযায়ী, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মিনহাজ ঘর থেকে বেরিয়েছিলেন। সেই থেকে তার কোনো খোঁজ নেই। তার স্ত্রী শারমিন বেগম ও অন্যান্য পরিবার সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করেছেন, কিন্তু কোথাও পাননি।

জিডিতে নিখোঁজের স্ত্রী শারমিন বেগম উল্লেখ করেন, মিনহাজ অফিসের কাজের বিষয়ে আমাদের কিছু বলতেন না। শনিবার সন্ধ্যার দিকে মিনহাজ বাসা থেকে বের হন। তারপর আমরা কোনো খোঁজ পাইনি। রোববার রাতে থানায় ডিজি করেছি। এখনও কোনো খোঁজ পাইনি।

মিনহাজের পরিচিত একজন জানান, শিবগঞ্জ মনিপুরী পাড়ায় জমি সংক্রান্ত এক বিরোধে মিনহাজের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া তার ব্যবসা নিয়ে কিছু জটিলতা রয়েছে। এসব কোনো কারণে নাকি তিনি নিজে থেকে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের চিন্তা চলছে। পরিবার দ্রুত তার সন্ধ্যান চাচ্ছে।

সিলেটের শাহপরান (রহ.) থানার শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির এসআই শোভন রায় জানান, নিখোঁজ মিনহাজের সবশেষ লোকেশন উপশহর এলাকায় দেখাচ্ছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরের সিডিআর উঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।