logo
Advertisement

নৌকা দুর্ঘটনায় পদ্মা নদীতে ঝিনাইদহের ছাত্রদল নেতা নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শৈলকুপা, ঝিনাইদহ
নৌকা দুর্ঘটনায় পদ্মা নদীতে ঝিনাইদহের ছাত্রদল নেতা নিখোঁজ
পদ্মা নদীতে নিখোঁজ ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রকি। ছবি: পরিবারের সৌজন্যে

নৌকা ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে পদ্মা নদীতে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রকি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে কাতলাগাড়ী গড়াই নদী থেকে পাবনার রূপপুর পর্যন্ত পদ্মা নদীতে নৌকা ভ্রমণে যান রকি। রাতে ফেরার পথে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় একটি পিলারের সঙ্গে তাদের বহনকারী নৌকার ধাক্কা লাগে। এতে রকিসহ চারজন নদীতে ছিটকে পড়েন।

পরে ওহাব মিয়া, লিটন হোসেন ও সোহাগ উদ্দিনকে উদ্ধার করা সম্ভব হলেও রাকিবুল ইসলাম রকির সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, রকিকে উদ্ধারের জন্য একাধিক দল কাজ করছে। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।