logo

আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গভীর রাতে এজাহারভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার রাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সরদারপাড়া গ্রামে গিয়ে অসুস্থ হলে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার। 

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও পুলিশ লাইনে পীরগঞ্জ থানায় এএসআই পদে কর্মরত শহিদুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায় পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।