logo
Advertisement

দায়িত্ব ফিরে পেলেন আ.লীগ সমর্থিত ৬ ইউপি চেয়ারম্যান

এশিয়া পোস্ট নিউজ,মানিকগঞ্জ
দায়িত্ব ফিরে পেলেন আ.লীগ সমর্থিত ৬ ইউপি চেয়ারম্যান
দায়িত্ব ফিরে পাওয়া ৬ ইউপি চেয়ারম্যান। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা পুনরায় নিজ নিজ প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে পদ ও প্রশাসনিক দায়িত্ব ফিরে পেয়েছেন।

Advertisement

গত সোমবার (৩১ আগস্ট) হরিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠান। এতে হাইকোর্টের রিট আবেদনের (নং ৭০০৩/২০২৫) নির্দেশনা, স্থানীয় সরকার বিভাগের পরিপত্র এবং জেলা সরকারি আইন কর্মকর্তার আইনগত মতামতের বিষয় উল্লেখ করা হয়।

দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন—রামকৃষ্ণপুর ইউনিয়নের মো. কামাল হোসেন, চালা ইউনিয়নের কাজী আব্দুল মজিদ, বাল্লা ইউনিয়নের মো. বাচ্চু মিয়া, হারুকান্দি ইউনিয়নের শেখ মোশারফ হোসেন, ধুলশুড়া ইউনিয়নের মো. জায়েদ খান এবং বলড়া ইউনিয়নের মো. মোসলেম উদ্দিন খান কুন্নু।

প্রশাসন সূত্রে জানা গেছে, এর মধ্যে বাল্লা, বলড়া, ধুলশুড়া ও হারুকান্দি ইউনিয়নের চেয়ারম্যানরা নিজ নিজ পরিষদে দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করেছেন। বাকি দুজনও শিগগিরই দায়িত্ব নেবেন।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন জানান, চিঠি পাওয়ার পর তিনি আগামী রোববার আনুষ্ঠানিকভাবে পদে যোগ দেবেন।

একই তথ্য নিশ্চিত করে হারুকান্দি ও ধুলশুড়া ইউনিয়নের চেয়ারম্যানরা জানান, আদালতের নির্দেশনা পেয়ে তারা পরিষদে ফিরেছেন।

হরিরামপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিজা বীসরাত হোসেন বলেন, ‘হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় ৬ ইউপি চেয়ারম্যানকে প্রশাসনিক দায়িত্ব বুঝিয়ে দিতে প্যানেল চেয়ারম্যানদের চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে।