logo

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মোটরসাইকেল

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মোটরসাইকেল
মানচিত্রে টাঙ্গাইল। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সুরমান আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেল পাওয়া যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ছোট মনির ও বড় মনির পাম্পের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুরমান আলী গালা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফুদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।