logo

লক্ষ্মীপুরের জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হানিফ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৩১ মে) সকালে রায়পুর উপজেলার চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া চরপাতা এলাকার মৃত হাবিব উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুল বারেকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল হানিফের। রোববার সকালে বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল বারেক ক্ষিপ্ত হয়ে হানিফকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় হানিফকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।