logo
Advertisement

ঝিনাইদহে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
ঝিনাইদহে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
মো. সজল। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. সজলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ থানাধীন খয়েরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সজল উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, গত ২৩ জুন কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়পাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেআইনিভাবে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান ও মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে তারা পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ২৪ জুন কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।

পুলিশের দাবি, মামলার তদন্তে উক্ত ঘটনার সঙ্গে সজলের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশ প্রহরায় ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।