যারা দেশদ্রোহী, তাদেরকে কলমের মাধ্যমে উন্মোচন করতে হবে: এমপি মাহবুবুর রহমান

যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে চায়, তাদেরকে কলমের মাধ্যমে উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল।
সোমবার (১১ মে) দুপুর ১২টায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) হলরুমে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বেলাল বলেন, সমাজের অন্ধকার দিকগুলো সামনে আনতে হবে। অন্ধকারকে যারা ধরে রাখতে চায় এবং দেশপ্রেমের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, তাদেরকে কলমের মাধ্যমে উন্মোচন করতে হবে। আমি মনে করি তাহলেই জাতি সংগঠিত হবে, জাতি তার দায়িত্ব বুঝবে এবং অন্ধকার জগতের লোকজন দুর্বল হবে। তাহলেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়া পোস্টের রংপুর প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য হানিফুর রহমান সজিব, রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহমাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুবুর রহমান হাবু, দেশ টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম, রংপুর মহানগর ছাত্রশিবির সেক্রেটারি সাজ্জাদুর রহমান, ছাত্রদলের রংপুর জেলা সাধারণ সম্পাদক আফতাবউজ্জামান সুজন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফা আক্তার শিউলি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, রংপুর চেম্বার অব কমার্সের ডিরেক্টর রশিদুস সুলতান বাবলু, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সাধারণ সম্পাদক শাহানত আলী, জামায়াতে ইসলামী রংপুর মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ মন্ডলসহ রংপুর কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।