ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় রাজশাহী গোদাগাড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম দর্শনা চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) তারেক জানান, আনিসুল ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার আনিসুল ইসলামকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে।
