কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওতে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঈদগাঁও থানাসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

