logo

নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড সদস্যের মৃত্যু

নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড সদস্যের মৃত্যু

বাগেরহাটের মোংলা উপজেলায় দায়িত্ব পালনের সময় নিজের অস্ত্রের গুলিতে বাংলাদেশ কোস্টগার্ডের এক সদস্য মারা গেছেন।

বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ডরুমে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্র জানায়, দায়িত্ব পালন অবস্থায় হঠাৎ নিজের কাছে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করেন সালেহ আহমেদ। শব্দ শুনে আশপাশে থাকা অন্য সদস্য ও কর্মকর্তারা দ্রুত তাকে উদ্ধার করে খুলনার উপশম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজের অস্ত্র দিয়ে বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।