logo

অটোরিকশার নারী যাত্রীর কাছে মিলল ২০ হাজার পিস ইয়াবা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
অটোরিকশার নারী যাত্রীর কাছে মিলল ২০ হাজার পিস ইয়াবা
ইয়াবাসহ নারীকে আটক করেছে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি জানায়, ওই এলাকার চেকপোস্টে অটোরিকশাটি তল্লাশি করা হয়। গাড়িতে থাকা নারী যাত্রীর কাছ থেকে দুই কার্টনে ২০ হাজার বার্মিজ ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাম্মেল হক জানান, অভিযানে বিজিবির পাশাপাশি পুলিশেরও সমন্বয় ছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।