logo

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কাশিয়ানী থানা, গোপালগঞ্জ। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় সোলাইমান মোল্লা ও তার স্ত্রী শাহিদা বেগম নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতির বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান জানান, ওই দম্পতি একটি বাসে করে ঢাকা থেকে এসে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। এরপর মহাসড়ক পার হয়ে অপর পাশে যাওয়ার সময় আরেকটি দ্রুতগতির বাস তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।