logo

৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি: জ্বালানিমন্ত্রী

৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: এশিয়া পোস্ট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭ মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি, করেছে বাংলাদেশের মানুষ। এটি ছিল একটি জনযুদ্ধ। সেই যুদ্ধে বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল এবং নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের সরকারের সময় জাতিসংঘের অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের প্রতিনিধি। আর তারেক রহমানের সরকারের সময়ও জাতিসংঘের অধিবেশনের সভাপতি বাংলাদেশের প্রতিনিধি। এটি শুধু বিএনপি সরকারের সময়ই সম্ভব।

আলোচনা সভায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।