logo

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মাসুদ সাঈদী

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মাসুদ সাঈদী
সংসদ সদস্য মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত নতুন সংগঠন ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাব’-এর (পিএমসি) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

মঙ্গলবার (১৬ জুন) সকালে নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

কমিটি সূত্রে জানা গেছে, সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সমন্বয় এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ২৫ সদস্যের ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাব’ (পিএমসি) প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবের কাঠামো অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) প্রধান উপদেষ্টা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটির মেয়াদ পাঁচ বছর।

এমপি মাসুদ সাঈদী বলেন, নতুন এই ক্লাবের মাধ্যমে সংসদ সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক কর্মকাণ্ড আরও জোরদার হবে। এই প্ল্যাটফর্ম পারস্পরিক মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা আরও বেগবান হবে।