logo

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় ১৩ বছর বয়সি বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ইজিবাইকচালক সেলিম শেখকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

​শনিবার (৬ জুন) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তার সেলিম শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ​শুক্রবার (৫ জুন) বিকেলে লোহাগড়ার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রাম থেকে প্রতিবন্ধী ওই কিশোরীকে নিজের ইজিবাইকে তুলে নেয় সেলিম শেখ। ​পরবর্তীতে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে লোহাগড়ার লুটিয়া বাজারে নামিয়ে দ্রুত পালিয়ে যায় সেলিম। ​এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা আদরী বেগম বাদী হয়ে শনিবার লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার সরকার বলেন, ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।