Advertisement

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ/পিরোজপুরের সেই শহিদুলের পাশে জেলা প্রশাসন

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
পিরোজপুরের সেই শহিদুলের পাশে জেলা প্রশাসন
পরিবারের সদস্যদের সঙ্গে শহিদুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পঙ্গু শহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাকে গত ৬ আগস্ট ‘পিরোজপুরে প্রতিবেশীর দখলে জমি, মিথ্যা মামলায় পঙ্গু দিনমজুর শহিদুলের মানবেতর জীবন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট।

Advertisement

প্রশাসন জানায়, প্রকাশিত সংবাদের বিষয় তাদের নজরে আসে। জেলা প্রশাসক আবু সাইদ বিষয়টি নিয়ে খোঁজ নিতে নির্দেশ দেন। ৯ আগস্ট সকালে শহিদুলের বাড়িতে যান জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ওয়ালিউর রহমান রুবেলের নেতৃত্বে একটি প্রশাসনিক দল।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, দুপক্ষের সঙ্গে কথা বলে বিরোধপূর্ণ জমির তদন্ত করি। তাদের কাগজপত্র দেখে আমাদের যা মনে হয়েছে, সর্বশেষ যে বিএস রেকর্ড এবং তার পূর্বে যে এসএ রেকর্ড এই দুইটাতেই শহিদুল ইসলাম ও তার ওয়ারিশ যারা আছে তাদের নামে। কিন্তু সিএস রেকর্ড হয়েছে যারা বাদী মোস্তফা হাওলাদার, কুদ্দুস হাওলাদার তাদের নামে। তবে তার মায়ের দাদি যেতন বিবি, সে আবার একটি মুক্তিনামা দলিল দিয়েছে যে সিএস রেকর্ডটা ভুলে হয়েছে।

তিনি আরও বলেন, এই জমি নিয়ে একটি দেওয়ানি মামলা চলমান ১৭৫/২০১১ এ কারণে আমরা যতটুকু বুঝতে পেরেছি যেহেতু ওই দেওয়ানি মামলার এখনও রায় হয়নি। জমির মালিক আসলে কে সেটা এখনও বিবেচনা করার সুযোগ নেই। রিপোর্টটা যার নামে আছে সে এই জমি ভোগ করবে, রেকর্ড যেহেতু শহিদুল ইসলামের নামে আছে তার ভোগ দখলে থাকার কথা। এখন এ অবস্থায় সেখান থেকে তাকে যদি কেউ উচ্ছেদ করতে চায় বা তার জমি যদি কেউ জোরপূর্বক দখলে নিতে চায়, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা চেয়ে তিনি ১৪৫ ধরায় মামলা করতে পারেন।

বিষয় :