logo
Advertisement

চাঁদপুরে আইনজীবীদের তিন বিচারকের আদলত বর্জন অব্যাহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চাঁদপুর, চট্টগ্রাম
চাঁদপুরে আইনজীবীদের তিন বিচারকের আদলত বর্জন অব্যাহত
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ব্যনারে বিক্ষোভ। রোববার সকালে জেলা ও দায়রা আদালত প্রাঙ্গণে। ছবি: এশিয়া পোস্ট

চাঁদপুরে বিভিন্ন অভিযোগ তুলে তিন বিচারকের আদলত বর্জন অব্যাহত রেখেছেন আইনজীবীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তারা জেলা ও দায়রা জজ আদলত প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

তৃতীয় দিনের মতো তিন বিচারকের আদালত বর্জন করে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

গত ৯ সেপ্টেম্বর থেকে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর সিনিয়র সিভিল জজ আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা।

সভায় কয়েকজন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা।

আইনজীবীদের দাবি, বিচারপ্রার্থী ও আইনজীবীরা দীর্ঘদিন ধরে বিচারকদের স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে তাদের এই আন্দোলন।

এ বিষয়ে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামছুল ইসলাম মন্টু বলেন, নির্দিষ্ট কয়েকজন বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। দীর্ঘ সময় ধরে তারা অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।