logo

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ঢাকাগামী একটি বিকল ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে ছিল। সকাল আটটার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।

ওসি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার অভিযান চলায় মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। কাজ শেষ হলে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানা যাবে।