logo

মৌলভীবাজারে পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন

মৌলভীবাজারে পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন
কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হওয়ার পর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সামনে উৎসুক যাত্রী ও স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে বনাঞ্চলের ভেতরে ট্রেনটি আটকা পড়ে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে এশিয়া পোস্টকে জানান, বিকেল ৩টার দিকে লাউয়াছড়া বনের গভীর দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের এক বগির সঙ্গে অন্য বগির সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে একটি বগি অন্যটি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা সামনে চলে যায়। অপরদিকে যাত্রীবাহী বগিগুলো বনের মধ্যেই দাঁড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে প্রকৌশলী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন ও বগি পুনঃসংযুক্ত করার কাজ শুরু করেছে।

উদ্ধারকাজ শেষ হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।