logo

পদ্মায় ধরা পড়ল সাড়ে ১৮ কেজির কাতল

পদ্মায় ধরা পড়ল সাড়ে ১৮ কেজির কাতল
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতল মাছটি। ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে মাছটি ধরা পড়ে। জেলে ওসমান কাজী ও জামাল কাজী তাদের সহযোগীদের নিয়ে মাছটি ধরেন।

Advertisement

জেলেরা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান তারা। রাতে নদীতে জাল ফেলে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো মাছ পাননি। পরে বুধবার ভোরে হঠাৎ জালে বড় টান অনুভব করেন। বড় কোনো মাছ আটকা পড়েছে বুঝতে পেরে সবাই মিলে জাল টেনে তোলেন। এ সময় জালে বিশাল আকৃতির কাতল মাছটি দেখতে পেয়ে আনন্দিত হন তারা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, বুধবার ভোরে জেলেরা মাছটি দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তিনি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দেন।