logo

নোয়াখালীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

নোয়াখালীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চবিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (১৩ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, কোম্পানিগঞ্জের চরপার্বতী মেহেরুন্নেসা হাইস্কুলের পার্শ্ববর্তী দক্ষিণপাশের একটি পরিত্যক্ত পুকুরে বোরো ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ দিচ্ছিলেন। সেচ শেষে পানি কমে গেলে কচুরিপানা ভিতর থেকে দৃশ্যমান বস্তু দেখতে পেয়ে পরিষ্কার করতে শুরু করেন। এ সময় কচুরিপানার মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। তিনি থানা পুলিশে খবর দেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। মরদেহটি অর্ধগলিত, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কোম্পানীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাকিম জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।