logo
Advertisement

১৭ বছরে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে: এমপি জিলানী

১৭ বছরে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে: এমপি জিলানী
জুনিয়র বৃত্তি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। ছবি: এশিয়া পোস্ট

১৭ বছরে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাল্টিপারপাস হলরুমে জুনিয়র বৃত্তি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। গত ১৭ বছরে সেই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে প্রতিটি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৯২ জন, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৯ জন এবং এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৩ জনসহ মোট ১৪৪ শিক্ষার্থীকে স্মারক সম্মাননা দেওয়া হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।