logo

ইটভাটায় কাজের সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

ইটভাটায় কাজের সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
ইটভাটায় কাজের সময় দেয়াল ধসে দুই শ্রমিক নিহত। ছবি : এআই দিয়ে তৈরি

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চরপুমদী ইউনিয়নের রামপুর এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ইটের একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও দুই শ্রমিক।

আহত দুজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।