বন্ধুত্বের ফাঁদে ছিনতাই, চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে নির্জন স্থানে ডেকে এনে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত একটি মোবাইল উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে শ্যামসিদ্ধি এলাকায় অভিযান পরিচালনা তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন রাফি আহম্মদ (২২) মো. সাজিদ হোসেন। এর মধ্যে রাফির কাছ থেকে চোরাইকৃত স্যামসাং গ্যালিক্সি এস-২৩ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা কৌশলে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে ভুক্তভোগীকে নির্জন স্থানে ডেকে এনে মোবাইল ফোনটি ছিনতাই করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর থানার এসআই (নি.) মো. মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামসিদ্ধি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।