চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে কর্মকাণ্ড নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আহসানুল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দামুড়হুদা মডেল থানা পুলিশ ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আহসানুল মাহমুদ ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদ রনির ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান বিশেষ অভিযানে দামুড়হুদা মডেল থানা পুলিশ ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে কর্মকাণ্ড নিষিদ্ধ দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আহসানুল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। সে নিষিদ্ধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, গ্রেপ্তার আহসানুল মাহমুদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
