logo

পিরোজপুরে বিএনপি-গণঅধিকারের দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান 

পিরোজপুরে বিএনপি-গণঅধিকারের দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান 

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া রাজিয়া রশিদ মাদ্রাসা মাঠে এক যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম বীন সাঈদী, জামায়াতের পিরোজপুর পৌরসভা আমীর ইসাহাক আলী খান, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, জামায়াত নেতা আব্দুল হাই ও আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ। 

যোগদানকারীরা বলেন, দলের বিভিন্ন অপকর্ম দেখে আমরা দল ছাড়তে বাধ্য হয়েছি। এই মাটি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুরের, তাই আমরা দাঁড়িপাল্লায় যোগদান করেছি। আগামী নির্বাচনে মাসুদ সাঈদী ভাইকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবো। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, ইনশাআল্লাহ। 

মাসুদ সাঈদী বলেন, আগামীতে যে সরকার গঠন হবে, সেই সরকার হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইনশাআল্লাহ। এজন্য তারা জনগণের মনের আসা বুঝতে পেরেছে, তাই জামায়াতকে জনগণ থেকে বিছিন্ন করতে চায়।

তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনাধারীরা চাঁদাবাজি করতে পারে না, দূর্নীতি করতে পারে না। বাংলাদেশের কোনো একটি থানাতেও জামায়াত এবং শিবিরের কোনো কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির, দূর্নীতি ও অনিয়মের কোনো মামলা নেই। আমারা স্বাধীনতার কথা মুখে বলি না, এটা বাস্তবায়ন করি।