logo
Advertisement

বরগুনায় ইয়াবাসহ জুলাইযোদ্ধা আটক

এশিয়া পোস্ট নিউজ, বরগুনা
বরগুনায় ইয়াবাসহ জুলাইযোদ্ধা আটক
জুলাইযোদ্ধা সুমন মৃধাকে ২০টি ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

বরগুনায় ২০টি ইয়াবাসহ সুমন মৃধা নামে এক জুলাইযোদ্ধাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

Advertisement

আটক সুমন মৃধা বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের আহত/গেজেটভুক্ত একজন জুলাইযোদ্ধা।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবির একটি টহল দল সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় সুমন মৃধাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বলেন, আটক সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ডিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

বিষয় :