logo

রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক নিহত

রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক নিহত

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তইমুর উদ্দিন। তিনি আটার মিলে শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয়রা জানান, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে ও তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মোস্তফাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি শরীরে গুলিবিদ্ধ ছিলেন।

মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, একজনকে গুলি করা হয়েছে বলে শুনেছি। কী কারণে হামলা হয়েছে সেটি এখনও জানা যায়নি।