logo
Advertisement

প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি, ফাঁস নিলেন তরুণী

প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি, ফাঁস নিলেন তরুণী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় ফাঁস দিয়ে তারিন আক্তার (২১) নামে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তারিন আক্তার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকার রওশন আলীর মেয়ে। তার স্বামী সবুজ মিয়া বর্তমানে প্রবাসে রয়েছেন। গত ১২ সেপ্টেম্বর অসুস্থ মাকে দেখতে বাবার বাড়িতে আসেন তারিন।

সোমবার সন্ধ্যায় তারিন তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তিনি রাগ করে বাবার বাড়ির টিনশেড ঘরের একটি কক্ষে চলে যান। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার পরিবারের সদস্যরা ঘরের পূর্ব পাশের দরজা দিয়ে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, তারিন আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।