logo

রামপালে বিশ্বমানের ক্যানসার হাসপাতাল গড়তে চান প্রতিমন্ত্রী ফরিদুল

রামপালে বিশ্বমানের ক্যানসার হাসপাতাল গড়তে চান প্রতিমন্ত্রী ফরিদুল
রামপালের ঝনঝনিয়ায় ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের রামপালে বিনামূল্যে ১০০ জন রোগীকে ক্যানসারের চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একইসঙ্গে এ অঞ্চলে একটি বিশ্বমানের ক্যানসার হাসপাতাল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) রামপালের ঝনঝনিয়ায় অবস্থিত ‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স রুমে আয়োজিত ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সেলিম রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. এস এম মাহবুব হক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এবং রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পালসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ (স্ক্রিনিং) ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রামপালে বিশ্বমানের ক্যানসার চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার এ উদ্যোগকে স্বাগত জানান।