ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’র ২১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন

ফেনী জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা ও জুলাই বিপ্লবের স্মৃতিকে ধারণ করে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট ফেনী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২২ জুন) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মো. আল মিরাজ এই কমিটির অনুমোদন প্রদান করেন।
ঘোষিত এই কমিটিতে মুহাম্মদ ছাইদুল করিমকে আহ্বায়ক এবং নাসির উদ্দিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল (গণি), যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন, আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমাম হোসেন। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আদনান হোসেন (অতুল), মো. সাইফ মুন্তাসির ও শেখ ফরিদ।
২১ সদস্যের এই কমিটির সদস্যরা হলেন— সাখাওয়াত হোসেন, মোহাম্মদ হাসান, মিনহাজ ইবনে আমির সজিব, মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ বাবলু, মোহাম্মদ ইসমাইল, নূর আলম, মোহাম্মদ ইউসুফ, শেখ পারভেজ, আব্দুল আউয়াল এবং ইউনুস মামুন।
এ বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক ছাইদুল করিম এশিয়া পোস্টকে জানান, জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আহত ও চিকিৎসাধীন যোদ্ধাদের পুনর্বাসন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি ফেনী জেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে এই কমিটি জেলার তৃণমূল পর্যায়ে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করবে।






