logo

বাঁশঝাড়ে ঝুলছিল বীর মুক্তিযোদ্ধার মরদেহ

বাঁশঝাড়ে ঝুলছিল বীর মুক্তিযোদ্ধার মরদেহ
নিহত বীর মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলী। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের ধোবাউড়ায় শেখ হোসেন আলী ওরফে হোসেন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শেখ হোসেন আলী ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা বাড়ির পাশে বাঁশঝাড়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ওই বীর মুক্তিযোদ্ধার পরিবার সচ্ছল। তবে ছেলেদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।