সিদ্ধিরগঞ্জে এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও শটগানের নয়টি কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে একটি দেশীয় তৈরি এলজি (লং গান) ও শটগানের নয়টি কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালানো হয়। টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত জুট মিল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি এবং নয় রাউন্ড শটগানের কার্তুজ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কার্তুজগুলো থানা থেকে লুট হওয়া।
এসআরবি-১১-এর ক্যাপ্টেন ও অপারেশনস অফিসার মো. রওনক এরফান খান বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি-১১-এর ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
