Advertisement

বরিশালে হত্যায় অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বরিশালে হত্যায় অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক নাজমুল হোসেন হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা।

Advertisement

বুধবার (১৭ জুন) সকালে নগরীর জাগুয়া নতুন হাট এলাকায় হাওলাদার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে সেখান অভিুক্ত মিরাজ হাওলাদারকে আটক করে পুলিশ। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত সোমবার নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় অটোরিকশা চালক নাজমুল হোসেসের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাজমুল বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার সকালে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। দুপুর থেকে নাজমুলের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেনি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। রোববার তার বাব আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বরিশাল মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আব্দুল হান্নান জানান, মিরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা জানার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :