logo

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১১ এপ্রিল) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শামিম পারভেজ এ তথ্য জানান।

নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩৩ কেভি লাইনের জরুরি গাছ ও ডালপালা কর্তন এবং লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নাগেশ্বরী ১ ও ২ ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

জেনারেল ম্যানেজার শামিম পারভেজ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এ বিষয়ে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. কামাল হোসেন বলেন, মেইন লাইনের তারের কাছাকাছি গাছপালা বেড়েছে। ঝড় বৃষ্টির সময় প্রায়ই লাইনে সমস্যা দেখা দিচ্ছে। এ সমস্যা যাতে না হয় সে কারণে গাছপালা কাটা হবে এবং অন্যান্য রক্ষাণাবেক্ষণ কাজ করা হবে।