চাঁদপুর জেলা যুব মহিলা লীগ সভাপতি গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
পুলিশ জানায়, ফরিদা ইলিয়াস শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনীর মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী।
ফরিদা ইলিয়াসকে সন্ত্রাস বিরোধী মামলায় বুধবার সকাল ৮টায় শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয় :চাঁদপুর





